১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

জিততে বাংলাদেশের চাই ১৬৯

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ

নিউজ এডিশন ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ক্যাচ মিসের সুযোগ নিয়ে টস হেরে ব্যাট করতে নেমে তারা ৭ উইকেটে করেছে ১৬৮ রান। জিততে বাংলাদেশকে করতে হবে ১৬৯ রান।

শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা জীবন পেয়ে বাংলাদেশের বোলারদের কড়া শাসন করেন। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৩৭ বলে ৩টি চার ও ৬ ছক্কায় করেন ৬৪ রান। আগের ম্যাচের নায়ক কুসল মেন্ডিস আজ করেন ১ চার ও ৩ ছক্কায় ৩৪ রান। এছাড়া পাথুম নিসাঙ্কা ৩ চার ও ১ ছক্কায় ২২, চারিথ আসালঙ্কা ১ চার ও ১ ছক্কায় ২১ ও কুসল পেরেরা করেন ১৬ রান।

বল হাতে বাংলাদেশের সেরা ছিলেন মোস্তাফিজুর রহমান। তিনি ৪ ওভারে ২০ রান দিয়ে ৩টি উইকেট নেন। মাহেদী হাসান ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ২টি উইকেট। তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৭ রানে নেন ১টি উইকেট। এছাড়া শরীফুল ইসলাম ৪ ওভারে ৪৯ ও নাসুম আহমেদ ৪ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল