১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা, যা দেখা গেল সিসিটিভি ফুটেজে

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ণ

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পর রাজধানীর ফার্মগেট এলাকায় স্টার হোটেলের সামনে এ গুলির ঘটনা ঘটে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গুলির পরপরই কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাচ্ছে। পুলিশ জানায়, রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে মুছাব্বিরকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একই ঘটনায় আবু সুফিয়ান গুলিবিদ্ধ হন।

তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
প্রাথমিক তথ্যে জানা গেছে, মুছাব্বিরকে লক্ষ্য করে মোট পাঁচ রাউন্ড গুলি করা হয়। এর মধ্যে একটি গুলি তার পেটে লাগে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে আজিজুর রহমান মুছাব্বির মারা গেছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা মুছাব্বির ও সুফিয়ানকে লক্ষ্য করে গুলি চালায়। আহতদের উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মুছাব্বিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

তাইওয়ানে সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে নিহত ১৪, নিখোঁজ ১২৪

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

চিকিৎসাধীন বরকতুজ্জামানের খোঁজখবর নিলেন সিবিএ ময়মনসিংহের সভাপতি রাহাত

তথ্য ও সেবাভিত্তিক প্ল্যাটফর্ম ‘প্রিয় শেরপুর ডটকম’র আত্মপ্রকাশ

নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ

অপরাজিত থেকেই সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

মাদারীপুরে মাস্ক পরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৩ নভেম্বর নেপালের সাথে প্রীতি ম্যাচ বাংলাদেশের

বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা নব্য ফ্যাসিজম: সাদিক কায়েম