শেরপুর: মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত পল্লী সঞ্চয় ব্যাংক ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক বরকতুজ্জামান মানিক (৩৬) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় তাঁর চিকিৎসার খোঁজখবর নেন বিভাগের সিবিএ সভাপতি আল আমিন ভূঁইয়া রাহাত। এ সময় তাঁর সাথে ছিলেন সিবিএ নেতা তাজবীদ, মামুন, আনোয়ারুল ইসলাম, ফারুক।
বরকতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, গত সোমবার (২০ অক্টোবর) শেরপুর শহরের নিজ বাসা থেকে সকাল ১০ টার দিকে মোটরসাইকেল করে অফিসের কাজে নিজ কর্মস্থলের দিকে যান। কামারচর এলাকার পথিমধ্যে একটি ঘোড়া সামনের দিক থেকে এসে তাঁকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দেয়।
এ সময় বরকতের নাকের হাড় ভেঙে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয় জনতা এসে তাঁকে উদ্ধার করে পরিবারকে খবর দিলে তারা তাকে সাথে সাথে শেরপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক রোগীর গুরুতর অবস্থা দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সরেজমিনে তার সাথে সাক্ষাৎ করে দেখা যায়, মাথায় হালকা চোট পেয়েছেন তবে নাক ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। নাকে ব্যান্ডেজ করা, শরীরে স্যালাইন নিতে দেখা যায়। কথা বলতে কষ্ট হচ্ছে, তবে সবাইকে চিনতে পারছেন। সবার সাথে ইশারায় ইঙ্গিতে কথা বলছেন। সবশেষ সবার কাছে দোয়া কামনা করেছেন বরকত। বরকত পল্লী সঞ্চয় ব্যাংক শেরপুর সদর শাখার মাঠ সহকারী ও ময়মনসিংহ বিভাগের সিবিএর সাধারণ সম্পাদক।
এ সময় ময়মনসিংহ বিভাগের পল্লী সঞ্চয় ব্যাংকের সিবিএ’র সভাপতি আলামিন ভূঁইয়া রাহাত বরকতের চিকিৎসার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। তারপর তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের নাক ও কান বিভাগের প্রধানের সাথে ফোনে কথা বলে উন্নত সেবা প্রদানের ব্যবস্থা করেন। পাশাপাশি তার পরিবারের সবাইকে সান্ত্বনা দেন।
/ওএফএস

















