১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

মায়ের প্রতি অবহেলা : যুগ্মসচিব এ কে এম আনিসুর রহমানকে ওএসডি

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জুন ৩, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ

রাজধানীর মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় ‘মায়ের প্রতি অবহেলার’ কারণে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মোংলা বন্দর কর্তৃপক্ষের (যুগ্মসচিব) সদস্য ড. এ কে এম আনিসুর রহমানকে আগামী ৪ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থল জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্মসচিব (সংযুক্ত) হিসেবে যোগদান করবেন। অন্যথায়, তিনি ৪ জুন বিকেলে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (স্টান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

এতে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, মায়ের প্রতি অবহেলা করার কারণে প্রাথমিকভাবে আমরা যুগ্মসচিব ড. এ কে এম আনিসুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে মন্ত্রণালয়ে সংযুক্ত করেছি।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

কমিশনের প্রতিবেদন পেশ: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার

পাবলিক প্লেসে ধূমপান-তামাক সেবনে জরিমানা ২ হাজার

পাসওয়ার্ড ভুলে যান, গুগল দিচ্ছে নতুন নিরাপত্তা–সুবিধা

বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি

৪১০ রানের ম্যাচ ‘টাই’, সুপার ওভারে জয় সুপার কিংসের

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ১৮৮ পদে চাকুরি

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল