১৩ই মে, ২০২৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩

হাড়ের জয়েন্টে ব্যথা থেকে বাঁচতে করণীয়

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ১৯, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ণ

অনেকেই হাড়ের জয়েন্ট বা গাঁটের ব্যথায় ভুগে থাকেন। অনেক সময় আমাদের দৈনন্দিন কিছু ছোট ভুল বা অভ্যাসের কারণেই এই ব্যথা প্রকট আকার ধারণ করে। চলুন, জেনে নিই কোন কাজগুলো আপনার অজান্তেই জয়েন্ট পেইন বাড়িয়ে দিচ্ছে।

একটানা বসে থাকা
আমরা অনেকেই দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করি।এর ফলে জয়েন্টে এক ধরনের তরল বা ফ্লুইড জমে যেতে পারে। এই ফ্লুইড জমে গেলে পেশিতে টান ধরে (মাসল ক্র্যাম্প) এবং জয়েন্ট শক্ত হয়ে ব্যথা শুরু হয়। তাই কাজের ফাঁকে মাঝেমধ্যে উঠে দাঁড়ানো বা হাঁটাচলা করা জরুরি।

ভুল জুতো নির্বাচন
পায়ের ধরণ অনুযায়ী সঠিক জুতো না পরলে গোড়ালি ও কোমরে ব্যথা হতে পারে।খুব বেশি হিল জুতো পরলে যেমন ক্ষতি, তেমনি একদম পাতলা চটি পরলে পা মচকে যাওয়ার ঝুঁকি থাকে। সবচেয়ে ভালো হলো পা ঢাকা আরামদায়ক ফ্ল্যাট জুতো পরা।

ভুল ভঙ্গিতে বসা বা কাজ করা
ঘাড় ঝুঁকিয়ে মোবাইল দেখা, ল্যাপটপে কাজ করা কিংবা ঘাড় উঁচু করে টিভি দেখার কারণে ঘাড় ও কাঁধে প্রচণ্ড ব্যথা হয়। এ ছাড়া খুব উঁচু বালিশে ঘুমানোর অভ্যাসও ঘাড় ও পিঠের ব্যথার অন্যতম কারণ।

শরীরে পানির অভাব
পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে শরীর ডিহাইড্রেটেড বা পানিশূন্য হয়ে পড়ে। এর ফলেও হাড়ের সংযোগস্থলে ব্যথা বাড়তে পারে। তাই প্রতিদিন সঠিক পরিমাণে পানি পান নিশ্চিত করুন।

শরীরচর্চায় অবহেলা
ব্যায়াম করার সময় পেশিতে টান লাগলে অনেকেই তা অবহেলা করেন। এই ছোট ছোট চোট পরবর্তীতে বড় ধরণের জয়েন্ট পেইনের কারণ হয়ে দাঁড়ায়।

/এনএ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

এবার কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের বাইরে বিক্ষোভ, ব্যাপক ধস্তাধস্তি-লাঠিচার্জ

নিরাপত্তা শঙ্কায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম স্থগিত

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

কৃষক কার্ডে থাকবে নগদ টাকাসহ ১০ সেবা

নিরঙ্কুশ জয় পেল বিএনপি, সরকারে যাচ্ছে ২০ বছর পর

জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে খালেদা জিয়াকে: সালাহউদ্দিন আহমেদ

ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড ‘শাহীন চেয়ারম্যান’

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্ততির কথা জাতিসংঘে বললেন প্রধান উপদেষ্টা

গুলিস্তান খদ্দর মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

সুইজারল্যান্ডে নববর্ষের পার্টিতে ভয়াবহ বিস্ফোরণ