যুগের ধর্ম এই
জিয়া হক
‘যুগের ধর্ম এই’—
জুলুমবাজের জুলুমের দায় এড়ানোর পথ নেই
ইতিহাস খুব সোজা?
ইতিহাস কভু ক্ষমা করে না কো, ফিরে আসে হয়ে বোঝা!
অহমিকা কাকে বলে
ষোলোটা বছরে বুঝে গেছে জাতি ছলে-বলে-কৌশলে
কত দিন ফ্যাসিবাদ
গুম খু ন লা শে মেটে না তৃষ্ণা— ঘোলেও দুধের স্বাদ।
হায়রে আমার বাবা
বাবার নাটকে কত হাতে তালি, কতকাল মারহাবা
আমার শোকের ভার
ডাইনি কখনো মানুষ হয় না, হয় না কো অবতার।
অভিনয় কতকাল
দিন শেষে দেশ-জাতি বুঝে যায়, হৃদয়েই জঞ্জাল
এসে গেছে শুভদিন
আজকে জুলুম করলে কালকে বিদায়ের ভায়োলিন।
সুশীল কুশীল সব
ভুলে যেও না কো কালের সাক্ষী তোমারও কপালে ম ব
মিথ্যে কর্মফল?
ইতিহাস কভু ক্ষমা করে না কো, দেখে না ধ র্ম দল।
গু লি কর্ গু লি কর্
আজকে কোথায় সেই ডাইনির ভয়ালো কণ্ঠস্বর
হেলিকপ্টারে যাও
ছাত্র-জনতা দেখা মাত্রই গু লি তে উড়িয়ে দাও।
পুড়ে ফেল সব লা শ
লা শে র ওপরে শুকুর কুকুর হায়েনার উল্লাস
হাতের কামাই সব
বিবেকের কাছে মিথ্যে-অসাড় দিল্লির তপজপ।
এসে গেছে শুভদিন
পাখিডাকা ভোর নতুন সূর্য সাত রঙে রঙিন।
ভয় নেই মোটে আর
আমাদের দেশ আমরা গড়বো, আমরা দুর্নিবার।
/টিটি/এসএফ


















