১৩ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৯শে ভাদ্র, ১৪৩৩

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন শেরপুরের প্রিয়াঙ্কা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন শেরপুরের ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

এর আগে শেরপুর-১ (সদর) আসনে জামায়াতের প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের কাছে ৫০ হাজারের বেশি ভোটে হারেন বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

সানসিলা স্থানীয়দের কাছে ডা. প্রিয়াঙ্কা নামে পরিচিত। তিনি ধানমন্ডির একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষকতা করেন।

নির্বাচন কমিশনে জমা দেওয়া ডা. সানসিলার তথ্যানুযায়ী, তার জন্ম ১৯৯৩ সালের ২২ জুন। তিনি ২০০৮ সালে এসএসসি পাস করেন। এইচএসসি পাস করেন ২০১০ সালে। আর এমবিবিএস পাস করেন ২০১৬ সালে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত