১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

সিলেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৮ শ্রমিকের

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মে ৩, ২০২৬ ১২:৩১ অপরাহ্ণ

সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (৩ মে) সকাল ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কাঁঠাল বোঝাই ট্রাক ও শ্রমিক বহনকারী ডিআই ট্রাকের (বড় পিকআপভ্যান) মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় কাঁঠাল বোঝাই ট্রাক ও শ্রমিক বহনকারী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে চারজন ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যায়। এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, একটি ডিআই ট্রাকে করে সুনামগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন নির্মাণ শ্রমিকরা। চালকসহ ১৪ জন ছিলেন তারা।

পথে তেলিবাজার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বিপরীতগামী কাঁঠাল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে শ্রমিকবাহী ট্রাকটি উল্টে যায়। এসময় পথচারীরা আহত অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করে। অপর চারজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহতদের মধ্যে দু’জন নারী শ্রমিকও রয়েছেন।
তিনি বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টায় রয়েছে পুলিশ। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি থানা হেফাজতে নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন: সিইসি

খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান বিএনপির

উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি অংশ বেশি প্রভাবশালী: ইফতেখারুজ্জামান

বাবার কবর জিয়ারত শেষে চোখ মুছলেন তারেক রহমান

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের নির্বাচন বন্ধের নির্দেশ ইসির

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

গণভোট না হলে নির্বাচনের দুই পয়সারও মূল্য নেই: জামায়াত আমির

কলার খোসা কী চোখের নিচের কালো দাগ দূর করতে পারে?

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণে পুরস্কার পেলেন সাংবাদিক সেলিম