২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

ভোটকেন্দ্র চূড়ান্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোটকেন্দ্র চূড়ান্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিল নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৭ ডিসেম্বর) উপসচিব মো. হুমায়ুন কবির মাঠ কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা- ২০২৫’ অনুযায়ী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয় এবং দাবি আপত্তি নিষ্পত্তিপূর্বক ২০ অক্টোবর ভোটকেন্দ্রের প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়। প্রাথমিক চূড়ান্তকৃত ভোটকেন্দ্রসমূহ নীতিমালা অনুসরণে কোনো পরিবর্তন, প্রতিস্থাপন বা সংশোধনের প্রয়োজন হলে তা সম্পন্ন পাঁচদিনের মধ্যে পাঠাতে হবে।

তালিকা প্রেরণের সময়- নির্বাচনী এলাকার নম্বর ও নাম সঠিক আছে কিনা, উপজেলা/থানার নাম সঠিক আছে কিনা, ভোটকেন্দ্রের নম্বর, সিরিয়াল নম্বর সঠিক আছে কিনা, ভোটারের সংখ্যা সঠিকভাবে লিপিবদ্ধ আছে কিনা, যোগফল সঠিক আছে কিনা, অস্থায়ী কেন্দ্র ও অস্থায়ী কক্ষের বিষয়ে ব্যাখ্যা আছে কিনা ও অস্থায়ী কক্ষের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঘরে অস্থায়ী লিখিত আছে কিনা এবং ভোটারের সংখ্যার সাথে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা নীতিমালা অনুযায়ী আছে কিনা দেখতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত যেসব ভোটকেন্দ্র পরিবর্তন করা হয়েছে এবং গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোটকেন্দ্র নতুন প্রস্তাব করা হয়েছে তার আসনভিত্তিক সারসংক্ষেপ প্রেরণ করতে হবে।

এছাড়াও ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ অনুযায়ী ভোটকেন্দ্রের প্রস্তাব করা হয়েছে মর্মে সিনিয়র জেলা নির্বাচন অফিসার/ জেলা নির্বাচন অফিসারকে প্রত্যয়নসহ পাঠাতে হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুসারে, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত

হাওরের কৃষকদের রক্ষায় বিশেষ উদ্যোগ: ধান-চাল সংগ্রহ শুরু হচ্ছে ৩ মে

প্রাকৃতিকভাবে গলাব্যথা সহজেই দূর করবেন যেভাবে

ভুটানের সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই

মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০

জুলাই আমাদের শেখাতে আইসেন না: নুরুল হক নুর

একাত্তরকে ভুলে যাওয়ার সুযোগ নেই, এটি আমাদের জন্মের ঠিকানা: মির্জা ফখরুল

রোববার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

প্রস্তাবিত বাজেট ‘চানাচুরের মতো’, পুষ্টিগুণহীন: নাহিদ ইসলাম

মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত