১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

মনোনয়ন সংগ্রহের সময় এক সপ্তাহ বাড়াল এনসিপি

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (১৪ নভেম্বর) দলটির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন এক বার্তায় এই তথ্য জানান।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যারা এনসিপি থেকে মনোনয়ন সংগ্রহ করতে ইচ্ছুক আপনারা আগামী ২০ নভেম্বর পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে অথবা নিম্নবর্ণিত ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

নতুন শিডিউল অনুযায়ী এনসিপির মনোনয়নের জন্য আবেদন করার সর্বশেষ তারিখ আগামী ২০ নভেম্বর।

/এফএস

সর্বশেষ - লাইফস্টাইল