১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় আফগানদের

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ১২, ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ

আবু ধাবির স্লো উইকেটই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো বাংলাদেশের জন্য। ব্যাটসম্যানদের ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ।

আফগানিস্তান নির্ধারিত ১৯১ রানের টার্গেটে বাংলাদেশকে থামতে হয় মাত্র ১০৯ রানে। ফলে আফগানিস্তান ৮১ রানের বড় জয় পেয়েছে এবং এক ম্যাচ হাতে রেখেই সিরিজও নিজেদের করে নিয়েছে।
বাংলাদেশ ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। টপ অর্ডারে ব্যর্থতা আবারও ভুগিয়েছে টাইগারদের।

ইনিংসের প্রথম ওভারে তানজিদ হাসান শূন্য রানে আউট হন। কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন সাইফ হাসান, কিন্তু ২২ রানের ইনিংস খেলে তাকে ফেরান ওমরজাই।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাত্র ৭ রানে রান আউট হন।
তাওহীদ হৃদয় কিছুটা লড়াই করলেও ২৪ রানের বেশি করতে পারেননি। এরপর দ্রুত ফিরে যান মেহেদী হাসান মিরাজ (৪) ও জাকের আলি (১৮)। মিডল অর্ডারের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি।

অন্যদিকে আফগান বোলার রশিদ খান ছিলেন দুর্দান্ত। তিনি একাই তুলে নেন ৫ উইকেট। হৃদয়, নুরুল হাসান ও তানজিম হাসান সাকিবকে ফিরিয়ে দিয়ে ভেঙে দেন বাংলাদেশের আশা। শেষদিকে রিশাদ হোসেন ও তানভীর ইসলামও রশিদের উইকেটে সহায়তা করেন। এছাড়া ওমরজাই নেন ৩ উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগান ওপেনাররা শুরু থেকেই চাপে ছিলেন। মাত্র ১৮ রানে প্রথম উইকেট হারায় তারা। রহমানউল্লাহ গুরবাজকে ১১ রানে তানজিম সাকিব ফিরিয়ে দেন। এরপর সেদিকুল্লাহ আতাল (৮) দ্রুত আউট হলে আফগান শিবিরে চাপ আরও বেড়ে যায়।

তবে একপ্রান্ত আগলে রেখেছেন ইব্রাহিম জাদরান, ১৪০ বল খেলে ৯৫ রানের ইনিংস উপহার দেন। সঙ্গীদের ব্যর্থতায় বড় জুটি গড়তে পারেননি। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি (৪) ও আজমাতুল্লাহ ওমরজাই (০) একেবারেই ব্যর্থ। অভিজ্ঞ মোহাম্মদ নবী কিছুটা প্রতিরোধ গড়লেও ২২ রান করেই ফেরেন তানজিম সাকিব। শেষদিকে তরুণ আরাফ গজনফার ১৮ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মেহেদী হাসান মিরাজ, ১০ ওভারে মাত্র ৪২ রান দিয়ে ৩ উইকেট নেন। তানজিম হাসান সাকিব ৭ ওভারে ৩৫ রানে ২ উইকেট নেন। এছাড়া রিশাদ হোসেন ২ এবং তানভীর ইসলাম ১ উইকেট পান।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা আর্সেনালের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

সিরিজের নিশ্চিতের ম্যাচে ২৬৬ রানের টার্গেট দিল বাংলাদেশ

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

ম্যাচে শেষ মিনিটের গোলে জিতল তুরস্ক

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব

বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান প্রতিশ্রুতি ৯টি