২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

ম্যাচে শেষ মিনিটের গোলে জিতল তুরস্ক

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জুন ২৬, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ণ

লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল তুরস্ক। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ২-২ সমতা ফেরায় যুক্তরাষ্ট্র।

মনে হচ্ছিল, ড্রতেই শেষ হবে খেলা। কিন্তু খেলার একদম শেষ মিনিটে গিয়ে গোল করেন তুরস্কের কান আইহান।

এতে শুক্রবার সকালের ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারায় তুরস্ক। এই ম্যাচ শুরুর আগে নিশ্চিত হয়েছিল যুক্তরাষ্ট্রের নকআউট পর্বের টিকিট।

আর দুই ম্যাচ হারায় আগেই বাদ পড়ে গিয়েছিল তুরস্ক।
নিয়মরক্ষার ম্যাচটি জিতে শেষটা ভালোভাবে করতে পারল তুরস্ক।

দলের হয়ে গোল তিনটি করেন আরদা গুলের, বারিশ আলপার ইলমাজ ও কান আয়হান। যুক্তরাষ্ট্রের পক্ষে জালের দেখা পান অস্টিন ট্রাস্টি ও সেবাস্তিয়ান বেরহাল্টার।
২০০২ সালের পর এবারই প্রথম বিশ্বকাপ খেলতে এসে শুরুর দুই ম্যাচ হেরেছিল তুরস্ক। এমনকি কোনো গোলই করতে পারেনি তারা। বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর এবার ২৪ বছরের মধ্যে বিশ্বকাপে প্রথম গোল ও প্রথম জয় পেল তুরস্ক।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল