১১ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩

রাজধানীতে গত ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ

ঢাকা: রাজধানীতে গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড হয়েছে। প্রতি মাসে হত্যাকাণ্ড ঘটেছে গড়ে ২০টি। তবে এ পরিসংখ্যানের মধ্যে এক নবজাতকের লাশ উদ্ধারের ঘটনাও রয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, রাজধানীতে মাসে গড়ে ১৯-২০টি খুন সংক্রান্ত অপরাধ ঘটে। পারিবারিক কলহ, পূর্ব শত্রুতার জের, আধিপত্য বিস্তার এমনকি নবজাতকের লাশ উদ্ধার হলেও সেগুলো খুনের মামলা হিসেবে রুজু করা হয়।

তবে হত্যাকাণ্ডের এই পরিসংখ্যানকে সহনীয় উল্লেখ করে তিনি বলেন, ঢাকা মহানগরীর জনসংখ্যা, আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ঘটনার সংখ্যা সহনীয় পর্যায়ে আছে। সাম্প্রতিক সময়ে সংগঠিত বেশিরভাগ ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে ভোটারদের ভিড়

সহজেই অতিরিক্ত খাওয়ার অভ্যাস ত্যাগ করবেন যেভাবে

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল বিভাগের রায় আজ

শেরপুরে ওড়না  দিয়ে প্যাঁচানো পু্লিশের ঝুলন্ত লাশ উদ্ধার

‘শেখ হাসিনাকে ফেরতে ভারতের ইতিবাচক সাড়া মেলেনি’

ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা দুপুর ২টায়

অনিশ্চয়তার মধ্যেও নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা দেখা দিয়েছে: মির্জা ফখরুল

আপনার ভোট বড় আমানত, সেটা আমাকে দেবেন: মির্জা ফখরুল

নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ

‘মা-বোনদের প্রতি যাদের সম্মান নেই, তাদের কাছে থেকে অগ্রগতি আশা করা যায় না’