১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ৪, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ

তিনজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। আজ বুধবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের এই নতুন দায়িত্ব পালনের লক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করার কথা জানানো হয়।

রাষ্ট্রদূত হিসেবে মনোনীত এই তিন কর্মকর্তা হলেন—সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহাংগীর আলম এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সাবেক কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ।

সম্প্রতি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে রদবদল ও পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন করে সরকার। এরই ধারাবাহিকতায় এই তিন কর্মকর্তার পূর্ববর্তী কর্মস্থলে নতুনদের দায়িত্ব প্রদান করা হয় এবং তাদের কূটনৈতিক মিশনে দায়িত্ব পালনের জন্য মনোনীত করা হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই আদেশের ফলে তারা এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে প্রেষণে কর্মরত থাকবেন। শীঘ্রই তাদের কোন দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হবে, তা চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল