৩০শে জুলাই, ২০২৬ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩

ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জুলাই ৩০, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ণ

লিটন দাসের ছবি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া
পরিবর্তনের আভাস মিলেছিল আগেই। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক এখন লিটন দাস। টি-টোয়েন্টির পাশাপাশি সাদা বলের বড় সংস্করণেও এখন থেকে দায়িত্ব সামলাবেন লিটন। অন্যদিকে, ওয়ানডের নেতৃত্ব হারালেন মেহেদী হাসান মিরাজ।

লিটনের অধিনায়ক হওয়ার বিষয়টি আজ বুধবার (২৯ জুলাই) গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। টেস্টের দায়িত্ব থাকছে নাজমুল হোসেন শান্তর হাতেই।

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের তিন ফরম্যাটে তিন অধিনায়ক ফরম্যাট ছিল। তবে আমি মনে করি, আমাদের দুজন অধিনায়ক থাকা উচিত। সাদা বল ও লাল বল। লিটন দাস সাদা বলের অধিনায়ক। শান্ত যথারীতি টেস্টের অধিনায়ক।’

ওয়ানডেতে সহ-অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। টি-টোয়েন্টিতেও তিনিই সহ-অধিনায়ক।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

শেরপুর-৩ নির্বাচনে তিন স্তরের নিরাপত্তার চাদরে পুরো এলাকা

১২ ফেব্রুয়ারি জাতির বাঁক পরিবর্তনের দিন, তৈরি হয়ে যাও যুবক বন্ধুরা: জামায়াত আমির

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ভিজিএফ কার্ড কোনো দলীয় গ্রুপকে দেওয়ার দরকার নেই : এমপি হাফেজ রাশেদুল

পোস্টাল ভোটের নিবন্ধন সময়সীমা বাড়লো

মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রাহাত

হাদি হত্যার বিচার: জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার

বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান

চুপ্পুর কাছ থেকে সার্টিফিকেট নেয়ার চাইতে পানিতে ডুবে মরা ভালো: হাসনাত

হাদিকে নিয়ে কবি জিয়া হকের ‘ভাইরাল’ কবিতা