মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পল্লী সঞ্চয় ব্যাংক ময়মনসিংহ বিভাগের সিবিএ’র সভাপতি আল আমিন ভূঁইয়া রাহাত (৩৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে অফিসের কাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
সিবিএ নেতা শামসুল আরেফিন জানান, বিকেলে কাজ শেষে রাহাত বাসার দিকে ফির ছিলেন। এ সময় কে বা কারা একটি ঢিল ছুঁড়লে সেটির আঘাতে বাইক থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আত্মীয়-স্বজনকে খবর দেয়। এখন রাহাত ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন। সকলের কাছে দোয়া কামনা করেছেন তিনি।
/ ওএফএস















