৩০শে জুলাই, ২০২৬ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩

পুলিশের বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জুলাই ২৯, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে আবারও হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

রাজনৈতিক উত্তেজনার মধ্যে বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার কিছু পরে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে এনসিপি নেতাদের গাড়িবহর হবিগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করে।

পথিমধ্যে শ্রীমঙ্গল উপজেলার চা-কন্যা এলাকায় পুলিশ তাদের গাড়িবহর থামিয়ে দেয়। এতে প্রায় ঘণ্টাখানেক সেখানে অবস্থান করতে হয় এনসিপি নেতাকর্মীদের।

পরে বিকেল ৫টা ৫ মিনিটের দিকে পুলিশের বাধা অতিক্রম করে এনসিপি নেতাদের গাড়িবহর পুনরায় হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়।

এ ঘটনায় এলাকায় কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও শেষ পর্যন্ত গাড়িবহরটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে। তবে পুলিশ কেন তাদের আটকে দিয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল