২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

সিরিজ বাঁচাতে সন্ধ্যায় আফগানের মুখোমুখি হবে বাংলাদেশ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৫ ৬:৩৭ পূর্বাহ্ণ

ঢাকা: বাংলাদেশের আজ সিরিজ বাঁচানোর লড়াই। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা আনতে মরিয়া মেহেদী মিরাজের দল।

শনিবার (১১ অক্টোবর) আবুধাবিতে সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ।

আবুধাবির কন্ডিশন মিরপুরের মতো। উইকেট অনেকটাই ধীর, সেই সঙ্গে আছে ঘূর্ণনও। এমন কন্ডিশন আদর্শ মোস্তাফিজুর রহমানের জন্য। বাংলাদেশ একাদশে তাই দুটি পরিবর্তন আসতে পারে। সবকিছু ঠিক থাকলে একাদশে ফেরার কথা রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমানের। দুজনকে জায়গা দিতে বাদ পড়তে পারেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

এদিন লড়াই করার জন্য আগে ব্যাটিং করলে অন্তত ২৬০ রান করতেই হবে। আর সেই লক্ষ্য অর্জন করতে তানজিদ তামিম, সাইফ হাসান ও নাজমুল শান্তের ব্যাটে রান আসাটা জরুরি।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল