১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ

শেরপুর: শেরপুর-৩ ( শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনি ইশতেহারের অনুষ্ঠানে চেয়ারে বসাকে নিয়ে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪২) নিহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে শেরপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় নেওয়ার পথে রাত ১০ টার দিকে তার মৃত্যু হয় বলে জানান জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।

তিনি জানান, আজ বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্বে এসে চেয়ারে বসা নিয়ে বাগবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলা করে। এ ঘটনায় ৫০-এর বেশি জামায়াত সমর্থক আহত হন। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রেজাউল করিম মারা যান।
নিহত রেজাউল করিম শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া এলাকার মাওলানা আব্দুল আজিজের ছেলে। তিনি উপজেলার ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ছিলেন।
শেরপুর-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী নূরুজ্জামান বাদল বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। রেজাউল করিমকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। যদি আমরা বিচার না পাই, তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঞা বলেন, এ ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে।

/ এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

প্লট দুর্নীতি মামলা: হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

জাতিসংঘ সদর দপ্তরের সামনে আ.লীগ ও ছাত্রলীগ নেতার ওপর হামলা

দুই প্রশ্নের উত্তর দিয়ে মিস ইউনিভার্স নির্বাচিত হলেন মেক্সিকোর ফাতিমা

মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

এনসিপি শেরপুর সদর উপজেলার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রাথমিকভাবে ৮ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

বিসিবি নির্বাচন করবেন না তামিম

লিখনকে আহ্বায়ক ও সাফফারীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শেরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

শেরপুরে তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা

নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় সেই ছাত্রদল নেতা বহিষ্কার