২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

লিখনকে আহ্বায়ক ও সাফফারীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শেরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ৭, ২০২৫ ১২:০২ পূর্বাহ্ণ

উমর ফারুক সেলিম
শেরপুর: শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৬ নভেম্বর) রাত ১০ টার দিকে ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়াকে আহ্বায়ক ও মো. আরিফ সাফফারীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৫৬ সদস্যের এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কমিটি ঘোষণার বিষয়টি দলটির ফেসবুক পেজে জানানো হয়েছে।

গঠিত আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ৪৭টি বিভিন্ন পদ ও সদস্যপদে রাখা হয়েছে ৯ জনকে।

কমিটির অন্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম আহ্বায়ক আর, কে, রেজা, জাহাঙ্গীর জালাল, মারুফ বিল্লাহ, সোহেল রানা, মো. কামরুল হাসান, নুরুল ইসলাম রূপক, উম্মে হাবিবা, মো. মাসুদুর রহমান মাসুদ ও মোহাম্মদ আরশাদ আলী। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মো. ফিরোজ মিয়া (আহম্মেদ)।

সদস্য সচিব হয়েছেন নুর ইসলাম; যুগ্ম সদস্যসচিবেরা হলেন তান্না ইসলাম, সাব্বির হাসান জুয়েল, মো.সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার গুলজার হোসেন, মোজাম্মেল হক, রিপন হাসান, মো. আল-আমিন তালুকদার, আলহাজ্ব মতিউর রহমান, প্রফেসর মো. বোরহান উদ্দিন, মো. শফিকুল ইসলাম শফিক, মো. সারোয়ার হোসেন সামিদুল, মো. সোহাগ মনি, মো. আমিনুল ইসলাম, মেহেদী হাসান, আবু সালেহ, জুলফিকার আলী, মনোয়ার ইসলাম, মো. জুয়েল মিয়া, নূর আলম, মো. হানিফ মিয়া, আজিজুল হক, মোখলেছুর রহমান বিপ্লব, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, হাবিবুল্লাহ, এডভোকেট সাব্বির হাসান ও আবু হুরায়রা।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদুল হাসান দেওয়ান, মামুনুর রহমান, মাওলানা সামিউল ইসলাম, মো. রকিবুল ইসলাম, রফিকুল ইসলাম ও মো. উজ্জল মিয়া।

মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানবিষয়ক সম্পাদক হয়েছেন আশরাফুল ইসলাম মোহন সরকার।

সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফাইদুল্লাহ রহমান, আব্দুল মান্নান, আব্দুল হাকিম, মো. সাইফুল ইসলাস রিয়াদ, রাশেদুল হাসান লিখন, সুজন মিয়া, খন্দকার মো. ওয়াজিউল্লাহ নিপুন, শাহ আলম মিয়ান ও মিষ্টার ইসলাম।

সর্বশেষ - লাইফস্টাইল