শেরপুর: পল্লী সঞ্চয় ব্যাংক শেরপুর সদর শাখার জুনিয়র অফিসার (মাঠ) মো. হুমায়ুন কবিরের বদলিজনিত বিদায়, নব যোগদানকৃত জুনিয়র অফিসার ও মাঠ সহকারীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে শেরপুর সদর শাখার শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র শাখার মাঠ সহকারী মো. হারুন-অর-রশিদ।
এরপর শেরপুর সদর শাখার মাঠ সহকারীরা হুমায়ুন কবিরের দীর্ঘ ৪ বছরের বিভিন্ন কাজের পরিধি তুলে ধরেন। যেখানে মাঠ সহকারীরা বলেন, একসময় আমরা পিএসবির বিভিন্ন কাজে খুবই অজ্ঞ ছিলাম। এই অজ্ঞতা থেকে বের করে কাজের গতি বাড়ান তিনি। বিশেষ করে পিএসবির সিবিএসের বিভিন্ন বিষয়ে তিনি যে কাজগুলো সহজে করা যায় তা দেখিয়ে মাঠ সহকারীদের মন জয় করেছেন।
যার কারণেই মাঠ সহকারীরা আরো বলেন, এতদিন আমরা অন্ধকারে ছিলাম স্যার আসার পর থেকে এ অন্ধকার থেকে আমরা মুক্ত হয়ে আলোর পথ দেখতে সক্ষম হয়েছি। যার কারণেই শেরপুর সদর শাখাটি দেশের সকল উপজেলার মধ্যে একটি ইউনিক শাখা হিসেবে পরিচিতি লাভ করেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর জেলা (আঞ্চলিক) কার্যালয়ের ডিস্ট্রিক অফিসার মো. আবু রায়হান বলেন, শেরপুর সদর শাখার নিউক্লিয়াস ছিলেন জুনিয়র অফিসার (মাঠ) হুমায়ুন কবির। তিনি এতটাই আন্তরিক ছিলেন যে উপরের কর্মকর্তাদের সব কথা শুনতেন। তার সুবিধাজনক বদলি ছিল। কিন্তু শাখাটি ভালোবাসে আর আমাদের অনুরোধে তিনি এই দীর্ঘ ৪ বছর কাজ করেছেন। হঠাৎ শারীরিক অসুস্থতার জন্য উনাকে আজ বদলি হতে যাচ্ছে। আমরা আশা করব উনার পরবর্তী কর্মস্থল আরো ভালো হোক।
বদলিজনিত বিদায়ী জুনিয়র অফিসার (মাঠ) হুমায়ুন কবির বলেন, শেরপুর সদর শাখাটির সাথে কাজ করে আমার এক মায়া বসে যায়। কারণ এ শাখাটিতে কোনো গ্রুপিং নাই। সকল সহকর্মী কাজের প্রতি খুবই আন্তরিক। হঠাৎ শারীরিক অসুস্থতার জন্যই আমি বদলিটা নিচ্ছি।
শেরপুর সদর শাখার শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন বলেন, হুমায়ুন কবির অনেক আগেই চলে যেতে পারতেন। কিন্তু আমরা তাকে বলে এতোদিন শাখায় রেখেছিলাম। তার অসুস্থতার জন্যই আমরা তাকে আজ ছেড়ে দিলাম, নয়তো আরো কিছু দিন রেখে দিতে পারতাম। কাজের প্রতি এতোটাই ডেডিকেডেট ছিলেন যার জন্য সারাদেশের মধ্যে তৃতীয়তম জুনিয়র অফিসারের (মাঠ) স্বীকৃতি পেয়েছেন তিনি।
এসময় মাঠ সহকারী মোস্তাইন বিল্লাহ সোহাগের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জুনিয়র অফিসার (মাঠ) মো.ফিরোজ আলী ও শেরপুর জেলা কার্যালয়ের জুনিয়র অফিসার (মাঠ) মো. শাকিল আহমেদ, শেরপুর সদর শাখার ক্যাশিয়ার মো. আল আমিন ও কম্পিউটার অপারেটর রুমানা ইয়াসমিন।
/ওএসএফ/টিটি


















