২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষের ফল প্রকাশ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ফলাফল ঘোষণা করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারা দেশের ৬৮৪টি কেন্দ্রে ১৯০৮টি কলেজের ২ লাখ ২৮ হাজার ২২৩ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) এ পরীক্ষায় অংশগ্রহণ করে। গড় উত্তীর্ণের হার ৯৪ দশমিক ৬২ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://result.nu.ac.bd অথবা http://www.nu.ac.bd/results) এ ফলাফল রাত ৮টা থেকে পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল