আগামী ২৭ মে কাতারে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান কাতার ক্যালেন্ডার হাউস। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, জিলহজ মাসের হিসাবের ভিত্তিতে এ সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাতার ট্রিবিউন।
কাতার ক্যালেন্ডার হাউসের দেয়া তথ্য বলছে, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হবে আগামী ১৮ মে (সোমবার)। সে হিসাবে কাতারে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
প্রতিষ্ঠানর নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল আনসারি জানান, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাসের চাঁদ শনিবার রাত ১১টা ২ মিনিটে দোহা সময় (গ্রিনিচ মান সময় রাত ৮টা ২ মিনিট) জন্ম নেবে। ফলে ওইদিন সূর্যাস্তের সময় কাতারসহ আরব ও অন্যান্য ইসলামি দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।
/কেকে


















