১০ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জুলাই ২৪, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে জেলার নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে শেরপুরের বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।


প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ বন বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।

এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণের প্রধান অতিথি বন সংরক্ষক, কেন্দ্রীয় অঞ্চল ও প্রকল্প পরিচালক এ. এস. এম জহির উদ্দিন আকন।

অন্যান্যদের মধ্যে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম. এ. আজিজ, আরণ্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকপরিচালক ড. আব্দুল মোতালেব, বন বিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন, মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, সুমন সরকারসহ প্রমুখ।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল