১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

শাপলা না পেলে আইনিভাবে লড়াই করবো: সারজিস

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৫ ১২:০৮ অপরাহ্ণ

জয়পুরহাট শহরের এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম।
জয়পুরহাট শহরের এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক না পেলে আইনিভাবে লড়াই করবো।

তিনি বলেন, শাপলা প্রতীক পেতে কোনো আইনগত বাধা নেই, নির্বাচন কমিশন এনসিপির সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারে না। হয় শাপলা দিতে হবে, না হলে আইনগত ব্যাখা দিতে হবে। শাপলার জন্য প্রয়োজনে আইনিভাবে লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সারজিস আলম সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, এনসিপি আগামী বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চায়। না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চায়। জাতীয় পার্টির মতো এনসিপি পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করবে না।

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবুসহ জেলা উপজেলার এনসিপির নেতারা।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

৫ জনের পরিচয় মিলেছে, একই পরিবারের চারজন

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

তাসকিনের ৩ আর মোস্তাফিজের ২ উইকেট, শেষ পর্যন্ত জিতলো দুবাই ক্যাপিটালস

৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৬৮

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

জনবান্ধব কর্মসূচিতে বাধা দিলে কঠোরভাবে প্রতিহত করা হবে: প্রধানমন্ত্রী

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মৃত্যুদণ্ড

পরিবর্তন, সংস্কার চাইলে হ্যাঁ ভোট দিন: তথ্য উপদেষ্টা

নারীরা ইতেকাফে বসেও কি ঘরের কাজ করতে পারবেন?

একাত্তরকে ভুলে যাওয়ার সুযোগ নেই, এটি আমাদের জন্মের ঠিকানা: মির্জা ফখরুল