২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

নারায়ণগঞ্জে বাসে আগুন

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ নভেম্বর) সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে পার্কিং করা নাফ পরিবহনের (ঢাকা মেট্রো জ-১১-০৩৩৮) একটি মিনিবাসে আনুমানিক সকাল ৬টায় এ আগুন লাগে।

তাৎক্ষণিক স্থানীয় লোকজন এবং খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের ফলে বাসের সিট, গ্লাস ও ভেতরের অংশ পুড়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, নাফ মিনিবাসটি গতকাল রাত আনুমানিক ১০টায় চালক চট্টগ্রাম রোড সড়ক ও জনপদ অফিসের সামনে পার্ক করে রেখে যান। আজ সকালে বাসটিতে আগুনের সূত্রপাত হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন জানান, নৈশ প্রহরী বাবু প্রাথমিক তথ্যে বলেছেন, আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশে গিয়েছিলাম। ফিরে এসে দেখি গাড়িতে আগুন জ্বলছে, সিট, গ্লাস এগুলো পুড়ে গেছে। তবে কোনো লোকজন দেখিনি।

অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। অগ্নিকাণ্ডটি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে নাকি কোনো নাশকতা, তা নিশ্চিত করা যাচ্ছে না। তদন্ত চলছে বলে জানান টিআই জুলহাস উদ্দিন।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

হাফ ভাড়া না নেওয়াকে কেন্দ্র করে অর্ধশতাধিক বাস ভাঙচুর, সংঘর্ষে আহত ৬০

ঢাকায় আত্মীয়স্বজন না থাকলে অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যেতে পারে: ডিএমপি

অতীত নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না: জামায়াত আমির

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ জন

দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, হতাহত অনেকে

রাকসু নির্বাচনে ভিপি–এজিএস শিবিরের মোস্তাকুর–সালমান, জিএস সাবেক সমন্বয়ক আম্মার

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের রিট খারিজ, প্রার্থিতা বাতিল

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’

খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত

শেরপুরে পুলিশের লুট হওয়া শর্টগানসহ যুবক আটক