২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

শেরপুরে শেষ হলো বিশ্বসাহিত্য কেন্দ্রের চার দিনব্যাপী বইমেলা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৬ ২:০২ অপরাহ্ণ

দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে শেরপুর ডিসি উদ্যানে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সমাপনী দিনে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা কার্যক্রমের ইউনিট ইনচার্জ জান্নাতুল নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ মুতাসিম বিল্লাহ রুবেল।
এতে অতিথি হিসাবে বক্তব্য দেন শেরপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আবদুল আলীম তালুকদার, শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, কবি রফিক মজিদ প্রমুখ।
প্রধান অতিথি মুহাম্মদ মুতাসিম বিল্লাহ রুবেল বলেন, মননশীল বই পাঠ ও সুস্থ সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু তাই নয়, যে শিক্ষার্থীরা মুখস্থ বিদ্যার প্রতি নির্ভরশীল হয়ে ওঠে তাদের চাইতে এরা (যারা বেশি বেশি বই পড়ে এবং সৃষ্টিশীল কাজের সাথে জড়িত থাকে) আলাদা প্রতিভার স্বাক্ষর রাখে এক সময়। তিনি এ ধরনের আয়োজন প্রতি বছর শেরপুরে আয়োজনের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
চার দিনব্যাপী এই বইমেলা ও শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পাঠক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান আয়োজক কমিটি।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

দেশের মানুষের জন্য কাজ করবো, একবিন্দু এদিক-ওদিক হবে না : প্রধানমন্ত্রী

সাংবাদিক শফিক রেহমান-আইয়ুব বাচ্চুসহ ১০ গুণী ব্যক্তি পাচ্ছেন একুশে পদক

‘মামলার পলাতক আসামিরা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না’

গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পদক্ষেপ জানা যাবে ‘২ থেকে ৩ দিনের মধ্যে’

মোস্তাফিজকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলো কলকাতা 

আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও চার প্রার্থী