১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

কাশ্মীরে ১০ ভারতীয় সেনা নিহত

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ

ভারতশাসিত জম্মু–কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর ১০ সেনাসদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির পাহাড়ি সড়কে ভয়াবহ দুর্ঘটনায় তারা প্রাণ হারিয়েছেন। মূলত অভিযানে যাওয়ার পথে ভারতীয় সেনাবাহিনীর একটি বুলেটপ্রুফ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই ১০ জন। গুরুতর আহত হন আরও ১০ সেনাসদস্য।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দোদা জেলায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, ভারতীয় সেনাবাহিনীর ওই বুলেটপ্রুফ সামরিক যানটি একটি অভিযানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। চলন্ত অবস্থায় গাড়িটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। আর এতেই হতাহতের এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর এক শোকবার্তায় জম্মু–কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, দোদায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনাসদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমরা সবসময় তাদের অসামান্য দায়িত্ব পালন ও সর্বোচ্চ আত্মত্যাগ স্মরণ রাখব। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।

তিনি আরও বলেন, এই গভীর শোকের মুহূর্তে পুরো দেশ শোকাহত পরিবারগুলোর পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আহত ১০ জন সেনাকে হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।

লেফটেন্যান্ট গভর্নর জানান, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০

ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ৩ জনের মৃত্যু

টানা তিন দিনের ছুটি পাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

কোথায় বা কখন আটকানো হতে পারে, তা আগেভাগে বলা কঠিন: শহিদুল আলম

জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি, বিভাগীয় শহরে সমাবেশ

চট্টগ্রাম বোর্ড ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে

বুধবার দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা

নেতানিয়াহুকে মোদির ফোন, সংঘাতের ইতি টানার আহ্বান

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী হলেন মৃত নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদ

ইসরায়েলি বাহিনী প্রস্রাব করে সেখানে আমাদের হাঁটু গেড়ে বসিয়ে রাখে: শহিদুল আলম