১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী হলেন মৃত নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ১, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ

শেরপুর: শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদলের মৃত্যুতে স্থগিত আসনটিতে নতুন প্রার্থী হলেন তাঁর ছোট ভাই আলহাজ মো. মাসুদুর রহমান মাসুদ।

রবিবার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান। 

তিনি জানান, সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে তাকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। 

মাসুদুর রহমান মাসুদ বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি

শেরপুর জেলা জামায়াতের ব্যবসায়িক শাখা আইবিডব্লিউএফের সাংগঠনিক সম্পাদক।  

দলীয় নেতাকর্মীরা জানান, জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহত রেজাউল করিমের আত্মত্যাগ এবং এই আসনের সংসদ সদস্য প্রার্থী মরহুম নুরুজ্জামান বাদলের রাজনৈতিক আদর্শ ও উত্তরাধিকারকে ধারণ করেই তাকে প্রার্থী করা হয়েছে। তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে।

গত ৩ ফেব্রুয়ারি রাতে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। পরদিন ৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ উপনির্বাচন স্থগিত করা হয়। পরে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শেরপুর-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ আসনে নির্বাচন হবে আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার। 

আসনটিতে গণভোটের প্রয়োজন হচ্ছে না। গণভোটের যে ডিফারেন্স রয়েছে, তাতে আরেকটিতে ইনক্লুড না করলেও কোনও অসুবিধা নেই।”

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল