১০ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩

চট্টগ্রাম বোর্ড ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জুলাই ১২, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে পূর্বঘোষণা অনুযায়ী চট্টগ্রাম বোর্ডের আওতাধীন ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত থাকছে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি পরীক্ষা, পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলা ব্যতীত) সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা এবং ওই অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী স্থগিত থাকবে।

এর আগে দুপুরে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, টানা বৃষ্টিতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে বৈঠক করেছেন এবং ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে পরীক্ষা নেওয়া বা স্থগিতের সিদ্ধান্ত হবে। কোনো এলাকায় পরীক্ষা স্থগিত করতে হলে তা পরবর্তীতে আয়োজনের প্রস্তুতিও রাখা হয়েছে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ভারতের রাষ্ট্রপতি

বিশ্বকাপ ইস্যুতে দুঃসংবাদ দিল ভারতীয় গণমাধ্যম

ভোটারদের কথা শুনলেন শেরপুর-১ আসনের জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে

নুসরাত ফতেহ আলী খানের স্মরণে ঢাকায় কাওয়ালি কনসার্ট ২৫ অক্টোবর

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ: সালাহউদ্দিন

জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জামায়াত ১৭৯ আসনে, এনসিপি লড়বে ৩০টিতে

তারেক রহমানের নির্দেশে সরে দাঁড়ালেন শেরপুর-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী বাদশা

পদত্যাগ করলে এখানে বসতাম না: স্বরাষ্ট্র উপদেষ্টা