১৪ই মে, ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩

ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ৩ জনের মৃত্যু

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে একটি কাভার্ডভ্যানের চাপায়
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে একটি কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তারা একটি ভ্যানের ওপর বসে ছিলেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

সারা দেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

এবার বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

গাজীপুরের বাইপাইলে ভূমিকম্প

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা: মাদুরোকে সস্ত্রীক আটকের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ : অ্যাটর্নি জেনারেল

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে নেই সোহান ও রিশাদ

কুড়িগ্রাম-৪ আসনে দাড়িপাল্লার প্রার্থী মোস্তাফিজুর রহমানের জয়

অবৈধ মুঠোফোন বন্ধ হবে ১৬ ডিসেম্বর, যেভাবে জানবেন ফোন বৈধ কি না

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে শোক বইয়ে স্বাক্ষর করছেন কূটনীতিকরা

ময়নাতদন্তের জন্য ওসমান হাদির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে