১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

রাজধানীতে দুই বাসে আগুন

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ১০, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ

ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে ভিক্টর পরিবহনের বাস দুটিতে কে বা কারা কী উদ্দেশ্যে আগুন দিয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সোমবার (১০ নভেম্বর) ভোরের দিকে দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট দুটি বাসের আগুন নিয়ন্ত্রণ আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ ভোর ৫টা ৪০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে বাসে কিভাবে আগুন লেগেছে তা আমরা জানি না। এখনও আমাদের কাছে এই বিষয়ে কোনো সংবাদ বা তথ্য আসেনি। এ ছাড়া কেউ হতাহত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের সদস্য সন্দেহে ১০ জন আটক

বাংলাদেশকে নিজেদের মাঠে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

কোন সঞ্চয়পত্রে কত কমলো মুনাফার হার?

ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করল মিশর, গাজায় আনন্দের ঢেউ

ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ

১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে

বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ দক্ষিণ আফ্রিকার

শেরপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান