২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫ ২:২২ পূর্বাহ্ণ

ঢাকা: আওয়ামী লীগের শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা রয়েছে।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ১৫ কর্মকর্তার আনুষ্ঠানিক অভিযোগের শুনানি হবে।

দুই মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একটিতে ১৭ ও আরেকটিতে ১৩ জনকে আসামি করা হয়। তবে দুটিতেই শেখ হাসিনার নাম রয়েছে।

এছাড়া ২৩ সেনা কর্মকর্তার ১৫ জনই হেফাজতে রয়েছেন। এদিকে, সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির নিয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভোর থেকেই ট্রাইব্যুনাল সংলগ্ন হাইকোর্টের মাজারগেট, মৎস্য ভবন, কাকরাইলসহ একাধিক স্থানে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যদের লক্ষ্য করা গেছে।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল