১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

শেরপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ১৪, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ

শেরপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে শহরের রাজবল্লভপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় পরিচালিত ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। ওইসময় তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

পৌর প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অভিযানকালে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

ওইসময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরীসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল