৩০শে জুলাই, ২০২৬ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩

প্রাথমিক শিক্ষকদের রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২৫ ৯:০৩ পূর্বাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন চলমান থাকা সত্ত্বেও আগামী রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হঠাৎ বদলি আদেশ ও কর্মবিরতির মাঝেও শিক্ষার্থীদের ক্ষতি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মো. মাহবুবর রহমান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি জানান, সকালে ডিজি ও সচিবের কাছে লিখিত আবেদন দিয়ে জানানো হয়েছিল—আন্দোলন চললেও পরীক্ষা যেন আওতামুক্ত থাকে। তবে বিকেলে জানা যায়, আন্দোলনে যুক্ত শিক্ষকদের বদলি করা হয়েছে।

তিনি বলেন, “বৈঠক হলে তাৎক্ষণিকভাবে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি ছিল। বৈঠক হয়নি, তাই তা সম্ভব হয়নি। তারপরও আমরা রোববার থেকেই পরীক্ষা নেব। শিক্ষার্থীরা আমাদেরই সন্তান—তাদের ক্ষতি চাই না। দুই দিন পিছিয়ে গেলে শিক্ষাজীবনে বড় প্রভাব পড়ে না।”

মাহবুবর রহমান জানান, শিক্ষকরা বিভিন্ন এলাকায় অভিভাবকদের চাপের মুখে পড়েছেন। অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে তাঁর দাবি, বছরের পড়াশোনা শেষ; পরীক্ষা দুই দিন দেরি হলে বড় সমস্যা হতো না।

তিনি আরও বলেন, পরীক্ষাকে আন্দোলনের বাইরে রাখা হবে। তবে অন্যান্য কর্মসূচি পরীক্ষার পর আবারও চলবে। “সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে আন্দোলন চলবেই,” যোগ করেন তিনি।

এর আগে ৪ ডিসেম্বরের আদেশে আন্দোলনে যুক্ত ৪২ জন সহকারী শিক্ষককে ভিন্ন জেলায় বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তালিকায় আন্দোলনের পাঁচ নেতাও রয়েছেন—খায়রুন নাহার লিপি, মো. শামছুদ্দীন মাসুদ, মো. আবুল কাশেম, মো. মাহবুবর রহমান ও মো. মনিরুজ্জামান। সবাইকে পার্শ্ববর্তী জেলায় বদলি করায় নিজ জেলায় থাকার সুযোগ থাকছে না।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র, নকআউটে অস্ট্রেলিয়া

চার বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

প্রায় ৪ হাজার গণমাধ্যমকে ভোটের পাস দেবে নির্বাচন কমিশন

মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন : ডা. জাহিদ

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ডা. জুবাইদা

সেনা কর্মকর্তারা নির্দোষ, অপরাধীরা ভারতে পালিয়েছেন: আইনজীবী

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

শেরপুরে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারের ঘটনায় আটক ৫

কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল, বহাল হাসনাতের