১২ই জুন, ২০২৬ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

হরমুজ প্রণালীতে ইরানের রাডার ঘাঁটিতে মার্কিন হামলা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জুন ৬, ২০২৬ ৯:২৮ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালীতে ইরানের ড্রোন ভূপাতিত করার পর দেশটির উপকূলীয় রাডার সাইটগুলোতে শনিবার (৬ জুন) পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ থামানোর জন্য যখন পরোক্ষ আলোচনা চলছে, ঠিক তখনই এই ঘটনা ঘটল।

একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, চারটি ইরানি ড্রোন ওই অঞ্চলের বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছিল বলে সামরিক বাহিনী নিশ্চিত হয়েছে। এর জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের ‘গোরুক’ ও ‘কেশম’ দ্বীপের নজরদারি চৌকিগুলোতে বিমান হামলা চালায়।

উল্লেখ্য, যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই হরমুজ প্রণালী দিয়েই পরিবহন করা হতো, যা বর্তমানে ইরান কার্যত অবরুদ্ধ করে রেখেছে। যেকোনো শান্তি চুক্তির শর্ত হিসেবে তেহরান তাদের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার, তেল রপ্তানির নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি এবং শত শত কোটি ডলারের আটকে থাকা তেল রাজস্বের ভাগ দাবি করছে।

এ যুদ্ধের কারণে বিশ্ববাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন হামলায় ইরানের বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। তবে এখনো তাদের কাছে মোট ক্ষেপণাস্ত্রের প্রায় ২১% থেকে ২২% অবশিষ্ট রয়েছে। ইরানের চুক্তি করতে দেরি করার কারণ হিসেবে ট্রাম্প মন্তব্য করেন, তারা অত্যন্ত গর্বিত ও শক্তিশালী জাতি।

এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যা তারা কখনো ভাবেনি, কিন্তু এখন তাদের বাধ্য হয়েই তা করতে হচ্ছে। তাই চুক্তি হতে কিছুটা সময় লাগছে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

‘সাব-জেল’ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকবে সেনা কর্মকর্তারা: আইজি প্রিজন

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে আমরা রক্ষা করেছি : মির্জা ফখরুল

১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

ভোটে হারিনি, আমি ইস্তফা দেব না: মমতা

অক্টোবরের ২৫ দিনে যত রেমিট্যান্স এসেছে

ঢাকায় এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা আওয়ামী লীগের, গ্রেফতার ২৫

১১তম গ্রেডের আশ্বাসে প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

নবম পে স্কেল নিয়ে বড় চমক

গণভোট নিয়ে আইন প্রণয়নের পর প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি