১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

গাইবান্ধায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ যাত্রীর

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ

গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের মন্দুয়ার তেলের পাম্প সংলগ্ন এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ যাত্রী।

নিহতরা হলেন জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ও অটোরিকশাচালক আল আমিন মিয়া (৩০) ও গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র (৬০)। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, সাদুল্যাপুর উপজেলায় মঙ্গলবার দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের মন্দুয়ার তেলের পাম্প সংলগ্ন এলাকায় ওই কাভার্ড ভ্যানটি একটি সিএনজিকে পাশ কাটাতে গিয়ে অপর একটি অটোরিকশার সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় অটোরিকশার দুই যাত্রী নিহত ও ৪ যাত্রী আহত হন।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

জুলাই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী

ফাইনালে দুটি কারণে স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশের: কোচ

শেরপুর-১ আসনে জামায়াত প্রার্থীর বিশাল গণমিছিল

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক

জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার: বিদ্যুৎমন্ত্রী

মেসির জোড়া গোলে প্লে-অফে দুর্দান্ত শুরু মায়ামির

আমি এই এনসিপির অংশ হচ্ছি না : মাহফুজ আলম

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা