১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

ইরানে ইসরায়েলের হামলা শুরু

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ

ইরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জেরুজালেম পোস্টের খবরে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে বলা হয়েছে, রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণে শব্দ শোনা গেছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দেশটির নাগরিকদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে।

আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলে দিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আসার পরিপ্রেক্ষিতে জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কতা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে একাধিক বিশাল বিস্ফোরণ হয়েছে। দেশটিতে থাকা আল জাজিরার সাংবাদিক এই তথ্য নিশ্চিত করেছেন।

ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের জমহৌরি এলাকা ও বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধের শঙ্কার মধ্যেই তেহরানে আকস্মিক হামলা চালালো ইসরায়েল।

এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন আরেক যুদ্ধ শুরু হলো বলে আশঙ্কা করা হচ্ছে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে শেষ হলো বিশ্বসাহিত্য কেন্দ্রের চার দিনব্যাপী বইমেলা

ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে: তারেক রহমান

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে: ড. ইউনূস

শিক্ষিত বেকার কমাতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: প্রধানমন্ত্রী

জোভান-তটিনীকে নিয়ে ঈদের ‌‘মন ফড়িং’

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা: রাষ্ট্রপতি

মাদক ও জুয়া নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরে পুলিশের লুট হওয়া শর্টগানসহ যুবক আটক 

শেরপুরে নির্বাচনে দায়িত্ব পালন করবে ৩ হাজার ৮৮৭ জন আনসার-ভিডিপি সদস্য