১০ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩

শেরপুরে নির্বাচনে দায়িত্ব পালন করবে ৩ হাজার ৮৮৭ জন আনসার-ভিডিপি সদস্য

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ

শেরপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শেরপুরের বিভিন্ন কেন্দ্রে ৩ হাজার ৮৮৭ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিচালক কামরুন নাহার।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর শহরের অষ্টমীতলাস্থ আনসার ভিডিপি ক্যাম্পে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপমহাপরিচালক কামরুন নাহার বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আনসারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্য নানা নির্দেশনা প্রদান করা হয়।

শেরপুর আনসার ভিডিপির ভারপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের পরিচালক সঞ্জয় চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল