২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

শেরপুরের তিনটি আসনে ১৬ জনের মনোয়নপত্র দাখিল 

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ

শেরপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি আসন থেকে মনোয়নপত্রগ্রহণ করেন ৩০ জন। এর মধ্যে শেষ দিন পর্যন্ত ১৬ জন মনোয়নপত্র দাখিল করেছেন। যেখানে শেরপুর-১ (সদর) আসনে ৭ জন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ৫ জন ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ৪ জন প্রার্থী। 

সোমবার (২৯ ডিসেম্বর) মনোয়নপত্র গ্রহণ জমার শেষ দিনে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

শেরপুর-১ (সদর) জাতীয় সংসদের ১৪৩ আসন। এ আসন থেকে ৭ জন মনোয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সানসিলা জেবরিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. রাশেদুল ইসলাম রাশেদ, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ, এনসিপি মনোনীত প্রার্থী মো. লিখন মিয়া, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক মনি, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াস উদ্দিন ও বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী মো. সফিকুল ইসলাম। 

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) জাতীয় সংসদের ১৪৪ আসন। এ আসন থেকে ৫ জন মনোয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম (বেলাল) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী ইলিয়াস খান। ইলিয়াস খান বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও দাখিলকৃত তার কাগজপত্রে দলীয় মনোনয়ন সংযুক্ত করা হয়নি। 

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) জাতীয় সংসদের ১৪৫ আসন। এ আসন থেকে ৪ জন মনোয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন। 

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল