১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

১০ নভেম্বরের পর ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন করা যাবে না

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ৫, ২০২৫ ৭:৫৩ পূর্বাহ্ণ

ঢাকা: আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটারের ঠিকানা পরিবর্তন করতে চাইলে আগামী ১০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোটারদের বাসস্থান পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ভোটার ঠিকানা স্থানান্তরের আবেদনের সময়সীমা ঘোষণা করে ইসি।

ইসির অফিস আদেশ অনুযায়ী, আবেদনের শেষ সময় ১০ নভেম্বর। এর পর ভোটার তালিকায় ঠিকানা পরিবর্তন (রিলোকেশন) সংক্রান্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না।

এ ছাড়া নিবন্ধন কর্মকর্তাদের ১৭ নভেম্বরের মধ্যে আবেদনগুলো অনুমোদন বা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ডিসেম্বরের শুরুর দিকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল