২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

মোবাইল ফোন আমদানিতে ৬০% শুল্ক কমালো এনবিআর

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ

মোবাইল ফোনের মূল্য ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার উদ্দেশ্যে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৬০ শতাংশ কমেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে এ সংক্রান্ত্র একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

একইসাথে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করে আরও একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।

এনবিআর জানায়, এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারির ফলে- ৩০ হাজার টাকার অধিক মূল্যের আমদানি হওয়া প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা হ্রাস পাবে। ৩০ হাজার টাকার অধিক মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ১ হাজার ৫০০ টাকা কমবে।

সরকার আশা করছে, মোবাইল ফোন আমদানি এবং মোবাইল ফোন সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক হ্রাসের ফলে সকল ধরনের মোবাইল ফোনের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে এবং দেশের নাগরিকদের জন্য ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজতর হবে। মোবাইল ফোনের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে সরকারের এ ধরনের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

আওয়ামীলীগের রাজনীতির চ্যাপ্টার ক্লোজ: সারজিস

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা, ভেনেজুয়েলায় নিহত অন্তত ৪০

হার-জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য: প্রধান উপদেষ্টা

বাস ভাড়া কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

শেখ হাসিনাকে আইনগতভাবে ফেরত চাই : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

‘ড. ইউনূসকে হাসিনার পতনের আগেই সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়’

ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার দায় রয়েছে: আসিফ নজরুল

খালেদা জিয়ার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা