২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক, দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ২ জনের

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় নারীসহ আরও অন্তত ৩ জন আহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহ কোতোয়ালী থানার চায়না মোড় এলাকার আব্দুল জলিল (৪৫) ও নেত্রকোনা সদর উপজেলার আসদআটি গ্রামের শহীদ মিয়া (৪২)।

দুর্ঘটনায় নিহত শহীদ মিয়ার স্ত্রী রেজিয়া আক্তারসহ (৪০) দুজন নারী গুরুতর আহত হয়েছেন। অন্যজনের পরিচয় জানা যায়নি। আহতদের তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বালুভার্তি ট্রাকটি হঠাৎ বিকল হয়ে সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এসময় ময়মনসিংহ থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোনা আসার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশায় থাকা দুজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকিরা আহত হন।

শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানার হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

অর্কিডে ভিক্টোরিয়ান-০৬ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার: বিদ্যুৎমন্ত্রী

বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান

মোস্তাফিজকে বাদের খবর বিসিসিআইয়ের কর্মকর্তারাই জেনেছেন ‘মিডিয়া থেকে’

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদেরা

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলা

ভারতে হাদির খুনিরা, মেঘালয়ে আটক পালাতে সহায়তাকারী ২ জন

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে দেশ : রাষ্ট্রপতি

রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি