১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

এবার বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৬ ৭:১১ পূর্বাহ্ণ

একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন একাধিক নাটকে। এর বাইরে বিজ্ঞাপন, এমনকি ওয়েবেও জুটি হয়েছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তবে ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর দুজনেই আলাদাভাবে বড় পর্দায় অভিষেক করলেও, এতদিন সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা যায়নি।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন নিশো ও মেহজাবীন। তাঁরা অভিনয় করবেন একটি সাসপেন্স-থ্রিলার ঘরানার সিনেমায়, যার নাম ‘পুলসিরাত’। ছবিটি পরিচালনা করবেন নির্মাতা ভিকি জাহেদ।
জানা গেছে, সিনেমাটির প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটির কাস্ট, গল্প ও শুটিং সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করা হবে বলে জানা গেছে।
বর্তমানে আফরান নিশো ব্যস্ত সময় পার করছেন সিনেমার কাজ নিয়ে। সম্প্রতি তিনি রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’-এর শুটিং শেষ করেছেন। অন্যদিকে, মেহজাবীন চৌধুরী কাজ করছেন ‘ক্যাকটাস’ নামের একটি ওয়েব সিরিজে, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল