বন্ধুত্বের বন্ধনকে সমুন্নত রাখতে শেরপুর সরকারী ভিক্টোরিয়া একাডেমীর ০৬ ব্যাচের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে প্রকৃতির সান্নিধ্য ছোঁয়ায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে শেরপুর শহরের নিকর্টবর্তী অর্কিড পর্যটন কেন্দ্রে এই দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এদিন বিকেলে বন্ধুরা অর্কিডে এসেই একে অপরের সাথে মত বিনিময় শেষে ফটোশুটে মেতে ওঠেন।

ফটোশুট শেষে বন্ধুরা বলেন, খুবই সুন্দর একটি আয়োজন। এমন আয়োজন না হলে এতগুলো মুখকে একত্রে দেখতে পারতাম না। তাই আমাদের ইফতার ও দোয়া মাহফিলের এই গেট টুগেদার যেন চলমান থাকে।
বন্ধুরা আরো বলেন, পরবর্তীতে আমরা সময় করে ‘ফ্যামিলি গেট টুগেদার’ করব। এতে করে আমাদের ফ্যামিলির সবাই যেন বুঝতে পারে আমাদের বন্ধুত্বের গভীরতা কেমন।

দোয়া ও ইফতার মাহফিলে সকল বন্ধুদের নিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে দু হাত তুলে কায়োমনো বাক্যে মোনাজাত পরিচালনা করেন আমাদের বন্ধু সাজ্জাদ হোসেন ইমরান।
/এসএফ
















