১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

হরমুজ প্রণালী খুলে দিল ইরান

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বলেছেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’। লেবাননে যুদ্ধবিরতির সময়ে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।

পোস্টে তিনি আরও বলেন, লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচল সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হলো।

তিনি আরও জানান, ইরানের বন্দর ও নৌপরিবহন সংস্থার নির্ধারিত সমন্বিত রুট ব্যবহার করেই জাহাজগুলো চলাচল করবে।

উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। তবে, ইরানের এই ঘোষণার পর অস্থির তেলের বাজারে স্বস্তি ফিরে আসবে বলে ধারনা করছেন বিশ্লেষকরা।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধে হটলাইন চালু করা হবে: রুবেল

বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আদানি গ্রুপ

সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে শেরপুরে সুজনের গোলটেবিল বৈঠক

দিল্লিতে ডা. জাহেদকে হেনস্তার তীব্র প্রতিবাদ, ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব

আগের তিন নির্বাচনের কেউ এবার দায়িত্বে থাকবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

ঈদযাত্রায় চলবে ১০ জোড়া স্পেশাল ট্রেন, যে রুটে যখন

মেসির গোলেও হেরে গেল মায়ামি

নির্বাচনের তফসিল চূড়ান্তে ‘কমিশন বৈঠক’ রোববার