১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে শেরপুরে সুজনের গোলটেবিল বৈঠক

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ

শেরপুরে সুজনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক। বুধবার (২৬ নভেম্বর) সকালে শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন সুজন, শেরপুর জেলা কমিটির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শওকত আলী।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ‘২৪-এর গণঅভ্যুত্থানের শহীদসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বৈঠকে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকেরা সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুজনের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সমন্বয়ক জয়ন্ত কর, জামালপুর জেলা কমিটির সহ-সভাপতি শামীমা খান, শেরপুর সুজন শহর কমিটির প্রদীপ দে কৃষ্ণ, ময়মনসিংহ মহানগর শাখার সহ-সভাপতি কাব্য সুমি সরকার, সাধারণ সম্পাদক আলী ইউসুফ, আঞ্চলিক ফাইন্যান্স অফিসার মোহাম্মদ রেজাউল করিম, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশীদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল কাদির, নাগরিক প্লাটফর্ম জন উদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, আদিবাসী নেত্রী রবেতা ম্রং, অসীম ম্রংসহ প্রমুখ।

এ সময় তৃতীয় লিঙ্গের প্রতিনিধি মধু হিজরা সহ সমাজের বিভিন্ন স্তরের ৭০ জন পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতন্ত্রকে সুসংহত করতে পারে। নাগরিকদের সতর্ক ভূমিকা, রাজনৈতিক সদিচ্ছা এবং স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত হলেই গণতান্ত্রিক উত্তরণ সম্ভব।
অন্যদিকে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন সুষ্ঠু পরিবেশে নিজের ভোট দিতে পারেন এ জন্য সুজনকে ভূমিকা রাখার আহ্বান জানান।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল