১৫ই জুন, ২০২৬ | ১লা আষাঢ়, ১৪৩৩

দিল্লিতে ডা. জাহেদকে হেনস্তার তীব্র প্রতিবাদ, ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জুন ১৫, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ

ভারতের নয়াদিল্লি বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য, নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধা দেওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনকও ব‌টে। এ বিষ‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় য‌থোপযুক্ত ব্যবস্থা নি‌চ্ছে। আজ‌কের দিন শে‌ষে আমরা এ বিষ‌য়ে বিস্তারিত আপনা‌দের জানা‌ব।

জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) দুদিনব্যাপী বৈঠকে অংশ নিতে ভারত যাচ্ছিলেন ডা. জাহেদ উর রহমান। সফরের বিষয়টি আগেই কূটনৈতিকপত্রের (নোট ভারবাল) মাধ্যমে ভারতকে জানানো হয়েছিল এবং তাকে অভ্যর্থনা জানাতে দিল্লি বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। তবে নিরাপত্তা-সংশ্লিষ্ট একটি নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) নাম থাকার অজুহাতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে কিছুক্ষণ আটকে রাখে।

কূটনৈতিক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার কাছে কূটনৈতিক পাসপোর্ট না থাকলেও সার্কের স্টিকারযুক্ত সাধারণ সবুজ পাসপোর্ট ছিল। আটকে দেওয়ার কিছু সময় পর উচ্চপর্যায়ের হস্তক্ষেপে ভারতীয় কর্তৃপক্ষ তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দিলেও ততক্ষণে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। সরাসরি ফ্লাইট না থাকায় কলম্বো হয়ে আজ সোমবার বিকেলে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে করা যাবে এমফিল-পিএইচডি, আবেদন চলমান

রাজধানীর জেনেভা ক্যাম্পে দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল এক তরুণের

ধর্ম ও বর্ণভেদে নয়, সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে গ্রেফতার ৫০

পুতিন ও জেলেনস্কিকে বলেছি এখন খুনোখুনি বন্ধ করুন: ট্রাম্প

আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: ইসি আনোয়ারুল

ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র

পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক

তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো আপত্তি নেই: প্রেস সচিব

বগুড়া-৬ আসনের উপ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচনে প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি