১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

দুই কোটি লিটারের বেশি সয়াবিন তেল কেনার অনুমোদন

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ

দুই কোটি লিটারের বেশি সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতি বাড়ার বিষয়টি সরকার অবগত রয়েছে। ১২ ফেব্রুয়ারির মধ্যেই এনবিআরকে দুইভাগে বিভক্ত করা হবে।।

আইপিএল প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, আইপিএল সম্প্রচার বন্ধ অর্থনীতি কিংবা সরকারি ক্রয়কে প্রভাবিত করবে না বলে মনে করি। এ সমস্যার শুরু বাংলাদেশ করেনি। এমন না, দয়া-দাক্ষিণ্য করে মোস্তাফিজকে নেয়া হয়েছে।

আরও পড়ুন: অব্যাহত থাকতে পারে শীত, ঘন কুয়াশার কারণে ব্যাহত হতে পারে যোগাযোগ ব্যবস্থা

তিনি বলেন, মোস্তাফিজ একজন ভালো প্লেয়ার, বিখ্যাত প্লেয়ার। যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক। এটা দু’দেশের কারো জন্যই ভালো হয়নি। বাংলাদেশের প্রতিক্রিয়া যথাযথ।

/ কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে যাত্রাবাহী বাসচাপায় পথচারী নিহত

তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সুনামগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৩

জনবান্ধব কর্মসূচিতে বাধা দিলে কঠোরভাবে প্রতিহত করা হবে: প্রধানমন্ত্রী

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা-ক্যামেরা ভাঙচুর, আহত ৫

আফগানকে হারিয়ে ‘সুপার ফোর’ স্বপ্ন দেখছে বাংলাদেশ

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

আর্থিক সহায়তা বা অনুদান নয়, অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই: হাদির ভাই

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ