১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৬ ৭:০৯ পূর্বাহ্ণ

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দুই দেশ ১০ দিনের একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। খবর আল জাজিরার।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে বলেন, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জানান, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুই নেতা ৫টা (ইস্টার্ন টাইম) থেকে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।

ট্রাম্প আরও বলেন, মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটনে ৩৪ বছর পর প্রথমবারের মতো লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা দুই দেশের সঙ্গে সমন্বয় করে স্থায়ী শান্তি নিশ্চিত করতে কাজ করেন।

ট্রাম্প দাবি করেন, বিশ্বে এর আগে তিনি ৯টি সংঘাত সমাধান করেছেন এবং এটিকে তিনি তার দশম সফলতা হিসেবে দেখতে চান।

/ টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

টানা তিন দিনের ছুটি পাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার: বিদ্যুৎমন্ত্রী

আওয়ামী লীগ-জাতীয় পার্টিকে বাদ দিয়ে সংসদ গঠনের আহ্বান পাটোয়ারীর

মায়ের সঙ্গে মাংস কিনতে গিয়েছিলেন, আর ফিরলেন না রাফিউল

পদত্যাগ করছেন তুলসি গ্যাবার্ড

চট্টগ্রাম বোর্ড ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে

তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই সনদ বাস্তবায়ন: দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সভা আজ

সমস্যা সমাধান করে নির্বাচনের পথে মনোযোগী হন: অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল

বুধবার বাদ জোহর খালেদা জিয়ার জানাজা